মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

গৃহবধূকে হত্যা করে রাস্তায় ফেলে গেলো স্বামী

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩১৪ পঠিত

দিগন্ত ডেক্স : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেলে লাশ রাস্তায় ফেলে রেখে পালিয়েছে তার স্বামী। বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার দাদপুর নামক এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত খাদিজা খাতুন (২৭) উপজেলার হেমন্তবাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান। পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন হাসান ও পরিবারের লোকজন। কিন্তু পথে খাদিজা মারা গেলে তার লাশ দাদপুর নামক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী হাসানসহ অন্যরা পালিয়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com