রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৫

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২১৫ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল রাজ্যে ভয়াবহ ভূমিধস ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এসব ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন।

রাজ্যের রাজধানী সিমলায় মঙ্গলবার ভূমিধসের পর ভেঙে পড়া একটি মন্দির থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। সিমলায় বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রবীণ ভরদ্বাজ।

ভরদ্বাজ বলেন, ‘দুর্যোগের কারণে রাজ্যে কয়েকদিনে অন্তত ৫৫ জন মারা গেছেন। প্রতিবেশী উত্তরাখণ্ডেও বৃষ্টিজনিত ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।’

হিমাচল প্রদেশ এবং প্রতিবেশী উত্তরাখণ্ডের কিছু অংশে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অবিরাম বৃষ্টির কারণে দুই রাজ্যই গত মাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

১ জুন থেকে শুরু হওয়া এই বর্ষা মৌসুমে হিমাচলে স্বাভাবিকের চেয়ে ৪৫ শতাংশ এবং উত্তরাখণ্ডে ১৮ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com