রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : কাজ, মজুরি, অধিকার ও ইনসাফ চাই এই প্রতিপাদ্যে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে শনিবার রাতে কমরেড আজিম উদ্দিন কে সভাপতি ও কমরেড বাবুল মিয়া কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড রহম আলী‘র সভাপতিত্বে সর্বস্তরের অংশগ্রহনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপির কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনি কান্ত সরকার, উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ রুপন কুমার সরকার, যুগ্ন সম্পাদক মোরশেদ আলম সহ সিপিবি, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতির উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে আসছে। রাষ্ট্রের কর্মচারী সহ অন্যাদের পেনশনের ব্যবস্থা আছে, কিন্তু যাদের ঘামে অর্জিত টাকায় দেশ চলে তাদের কোন পেনশন, চিকিৎসা বা রেশনিং এর ব্যবস্থা নাই। বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাই, দেশের খেটে খাওয়া ষাটোর্ধ মানুষদের কথা ভাবুন, তাঁদের বেঁচে থাকার জন্য অতি শিঘ্রই পেনশন, চিকিৎসা ও রেশনিং চালু করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com