সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ইয়াবাসহ আটক – ১

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৭৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পানমহাল এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত মো. জুয়েল উপজেলার গুদারিয়া গ্রামের মৃত আদম আলীর ছেলে।

পুলিশ জানায়, ওই যুবক পৌরশহরের পান মহাল এলাকায় মাদক বিক্রির জন্য আসলে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, সোমবার রাতে মাদক বিক্রি করতে আসলে তাকে আটক করা হয়। ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com