বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে এম্বুল্যান্সেই মিললো ১৬৩ বোতল মদ, আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫০৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এম্বুল্যান্সে করে মাদক পাচার কালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এর সাথে যুক্ত থাকায় চালক মো. বাবুল মিয়া (৪২) কে আটককেও করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে দুর্গাপুর পৌরসভার খরস এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১-২৯০১) এর ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যান। এ-সময় এম্বুল্যান্স চালককে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com