বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে ইয়াবা ও ভারতীয় কম্বল সহ আটক – ০৭

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৩৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ জসমত আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জসমত আলী দুর্গাপুর পৌরসভার খড়স এলাকার মৃত ছামেদ আলীর ছেলে।

অপরদিকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২২৬ পিস ভারতীয় কম্বল জব্দসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার নলজোড়া গ্রামের মো. নাঈম হোসেন (২৭), একই গ্রামের মারুফ হাসান (২১), ডাকুমারা গ্রামের রিপন সাহা (৪৫), কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো. আলম (৩৫), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার লংগরপাড়া গ্রামের শাহীন মিয়া (২৬) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ধুলিহর গ্রামের ইমরান হোসেন (৩৫)।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌর শহরের দশাল এলাকা থেকে ইয়াবা সহ জসমত আলী এবং পৌরশহরের দক্ষিণ ভবানীপুর পাকাসড়ক এলাকা ও ডাকুমারা এলাকার সোমেশ্বরী নদীর চরে পৃথক অভিযান চালিয়ে ২২৬ পিস ভারতীয় কম্বলসহ জড়িত ৬ জনকে আটক করা হয়। তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com