শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৮১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রিপন মিয়ার সঞ্চালনায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন শান্ত, জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, দূর্গাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া।

এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির সভাপতি যোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, রংছাতি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, পোগলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

আলোচনা শেষে হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা যুব সংহতির  প্রচার সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসেন রিগেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com