রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

ময়মনসিংহে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৫৭ পঠিত

দিগন্ত ডেক্স : ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এ সময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন বাড়ির লোকজন। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ফ্যানের সঙ্গে বাঁধা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোমবার রাতে সিনথিয়ার স্বামী জাহিদ বাসায় ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে মা-মেয়ের আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com