বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

গণসংযোগ করছেন, সাবেক এমপি গোলাম রব্বানী

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৮২১ পঠিত

কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন, নেত্রকোনা ১ আসনের জাতীয় পার্টির পথিকৃত, সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। পবিত্র ঈদুল আযহা পরবর্তিতে সাধারণ ভোটার ও এলাকার মুরুব্বীদের সাথে কুশল বিনিময় করে দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমুল নেতাকর্মীদের সাথে। মঙ্গলবার দিনব্যাপি নলছাপ্রা, নাজিরপুর, রামপুর, পাচকাঠা এলাকার বিভিন্ন হাটবাজারে এ গণসংযোগ করেন তিনি।

সাবেক এমপি গোলাম রব্বানী বলেন, জাতীয় পার্টির আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে বাংলাদেশ। দেশে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টিকে আবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আনতে হবে। নেত্রকোনা ১ আসনে এখনো অনেক উন্নয়ন মুলক কাজ বাকী আছে। পরিকল্পনা মোতাবেক এ পর্যন্ত কেউ কাজ করতে পারেনি।

দুর্গাপুরে রয়েছে সাদা মাটি, কয়লা ও বালু, কলমাকান্দায় রয়েছে ধান, চা উৎপাদনের পাহাড় ও খালে বিলে রয়েছে বিপুল পরিমান মাছ। এলাকা ভিত্তিক এ সকল সম্পদ কাজে লাগিয়ে কল-কারখানা তৈরী করতে হবে। এলাকার যুব-সমাজ কে কাজে লাগাতে হবে। আমাদের সম্পদ আমাদের এলাকায় কারখানা স্থাপন করে ব্যবহার করতে পারলে দুর্গাপুর-কলমাকান্দায় আর কোন দুঃখ থাকবে না।

দেশ আজ অনেকদুর এগিয়ে গেছে, রাস্তা-ঘাট সহ অত্র এলাকায় আরো উন্নয়ন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে, আমার প্রিয় দুর্গাপুর ও কলমাকান্দা এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি সেই সকল পরিকল্পনার কথা তুলে ধরছি। আসুন, কর্মীদের মুল্যায়ন করতে শিখি, দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করে তুলি।

এ সময় অন্যদের মধ্যে, জাতীয় পার্টি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস আলম খান, সাধারণ সম্পাদক সাইদুল হক স্বপন, কলমাকান্দা উপজেলার জাতীয় পার্টির নেতা রিজন, মঞ্জুরুল ইসলাম, বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, আতাউর রহমান অন্যান্য নেতাকর্মীগণ গণসংযোগে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com