শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩৪৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম।

পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি ষ্টেশন, বিরিশিরি বাসষ্ট্যান্ড ও ঢাকা-দুর্গাপুর গামী বাসের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদার করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সকল চালক, সুপারভাইজার ও টিকিট কাউন্টারের ম্যানেজারদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সাধারণ যাত্রীদের নির্ভিগ্নে গন্তব্যে যাওয়ার জন্য এ অভিযান অব্যাহত রাখা হবে। কোন প্রকার অনিয়ম করতে দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com