কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় বর্ষার ডোবার পানিতে ডুবে লাভিয়া আক্তার নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাভিয়া ওই গ্রামের সুরুজ আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লাভিয়া শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা বর্ষার ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিশাত তাসলিম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে । এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply