শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রোববার থেকে চালু হতে পারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৬০ পঠিত

দিগন্ত ডেক্স : পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ থেকে দ্রুত গতিতে কয়লা খালাস করা হচ্ছে। ফলে রোববার থেকে চালু হতে পারে কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট। শনিবার ২৪ জুন ভোরে এমভি অ্যাথেনা মাদার ভ্যাসেলটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করলে পুরোদমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামের ওই জাহাজটি ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছালে লাইটারেজ জাহাজের মাধ্যমে কয়লা খালাশ কার্যক্রম শুরু করে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

কয়লার অভাবে গত ২৫ মে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট ও পরে গত ৫ জুন আরেকটি ইউনিট বন্ধ হয়ে ১৩২০ মেগাওয়াটের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি অনেকটা পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com