মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে পথ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৮৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পথ পাঠাগারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

আলোচনা সভায় পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে, সাধারন সম্পাদক রাজেশ গৌড়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সিনিয়র সভাপতি মোহন মিয়া, কবি লোকান্ত শাওন প্রমুখ৷

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার চর্চা আর সমাজের নানা অবক্ষয় দুর করতে পথ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষকে আলোকিত করার স্বপ্ন দেখাচ্ছে। পাঠাগার এর স্বপ্ন টিকিয়ে রাখতে সমাজে উদার ও মননশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উল্লেখ্যঃ পথ পাঠাগার দেশের বিভিন্ন অঞ্চলে বিনামুল্যে বই পড়া ও সাহিত্য র্চ্চার লক্ষে ২১টি পথ পাঠাগার স্থাপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com