মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে খোলা বালু পরিবহনে চালকদের জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৬১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে খোলা বালু পরিবহন করায় লড়ি গাড়ির চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এ জরিমানা আদায় করেন।

পৌরশহরের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে প্রতি গাড়ি থেকে ১ হাজার টাকা করে নগদ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বালু মহালের কোন ঘাট থেকেই গাড়ীতে খোলা বালু, ভিজা বালু পরিবহন না করার জন্য ট্রাক, লড়ি ও মিনিট্রাক চালকদের সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com