রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরের ইলহাম, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয়

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৯৬৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম তৃতীয় স্থান অধিকার করেছে। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দ্বীনি আলিম মাদরাসার ৮ম শ্রেনির ছাত্র।

সোমবার (৫ জুন) ঢাকার গভমেন্ট ল্যাবরেটরী স্কুল মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কেরাত ক শাখায় তৃতীয় স্থান অধিকার করেছে ইলহাম।

ইলহাম বলেন, আমার এ সাফল্যে আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সেইসাথে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা, আমার শিক্ষকবৃন্দ ও আমার পিতা মাতাসহ আমার জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ইলহাম এর বাবা আশরাফুল ইসলাম বলেন, ইলহাম তার সাফল্য দিয়ে নেত্রকোনা জেলা তথা ময়মনসিংহ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছে। সকলের কাছে ইলহামের জন্য দোয়া চাই। সে যেন আগামীতে আরো ভালো করতে পারে।

ইলহাম এর আগে একই বিষয়ের প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান ঢাকা বিভাগ, ২য় স্থান রাজশাহী বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com