বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

অপহরণের ২৬ দিন পর ৩ জনের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৫৯ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজারের টেকনাফে ২০ দিন পূর্বে অপহরণের শিকার তিনজনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ মে) দুপুরে টেকনাফ উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশের মধ্যে একজন হল ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার বাসিন্দা  মোহাম্মদ ইউসুফ, অপর দুজন হল পার্শ্ববর্তী কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের জমির হোসেন প্রকাশ রুবেল ও কক্সবাজার  শহরতলীর নুনিয়াছড়া এলাকার ইমরান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আটককৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এসময় তিন জনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রুবেল ও অপর দুই বন্ধু পাত্রী দেখতে টেকনাফে  যান। পথিমধ্যে  উপজেলার রাজারছড়া ফরেস্ট অফিস নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়। পরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা তিনজনকে নির্যাতন করার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে পরিবারের কাছে পাঠায়।ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ করেন। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ২০ দিন পর হতভাগা এ তিনজনের লাশের সন্ধান মেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com