বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় ২ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৫৯ পঠিত

দিগন্ত ডেক্স : বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে দুই সৈনিক নিহত হয়েছেন। এই ঘটনায় সেনাবাহিনীর আরও ২ কর্মকর্তা আহত হয়েছেন। তারা চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাশেলুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। গতকাল মঙ্গলবার (১৬ মে) সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সংশ্লিষ্ট স্থানে যায়।

টহল দলটি জারুলছড়ি পাড়ার কাছে পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয় এবং অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। এ সময় সেনাবাহিনীর দুজন অফিসার ও দুজন সৈনিক আহত হন। তাদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।

পরে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মৃত্যুবরণ করেন। আহত দুজন অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কেএনএ বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com