রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৪৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শেখ হাসিনার দীক্ষা-মান সম্মত শিক্ষা’’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ। শনিবার সকাল থেকে ৩টি ভ্যানুতে দুইদিন ব্যপি শুরু হয় এ প্রতিযোগিতা।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত রচনা, হামদনাত, উপস্থিত বতৃতা, নৃত্য ও বিভিন্ন বিষয়ের সংগীত প্রতিযোগিতার পুর্ব আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক মো. ওবায়দুল্লাহ, শারমিন সুলতানা তানি, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, মো. ফজলুল হক, সহ: শিক্ষক পীযুষ কান্তি সাহা, এআর খান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সকল ক্ষেত্রে মান সম্মত শিক্ষার কোন বিকল্প নাই। ইতোমধ্যে বর্তমান সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি চালু, মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ শিক্ষা বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষাদানসহ শিক্ষার্থীদের নানা বিষয়ে মেধাবী করে তুলতে উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com