রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :

কলমাকান্দায় চোরাই  মোটরসাইকেলসহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৬০ পঠিত

কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে চোরাই কালো রঙের একটি পালসার (ঢাকা মেট্রো ল –১৪ – ৩৯১৪)  মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ মে )  বিকেলে আটককৃত যুবককে  নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি বাজার জনৈক রয়েল মিয়ার চা দোকানের সামনে থেকে আটক করা হয় । আটক মো. ইয়াকুব আলী (২৬) ওই ইউনিয়নের আমবাড়ি পাঠানপাড়ার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিক্রমপুর থেকে ১৫০ সিসি কালো রঙের পালসার (ঢাকা মেট্রো ল –১৪ – ৩৯১৪) একটি মোটরসাইকেলটি বিক্রয় করার উদ্দেশ্যে চুরি করে নিয়ে আসে ইয়াকুব। গত শুক্রবার সন্ধ্যায় আমবাড়ি বাজার জনৈক রয়েল মিয়ার চা দোকানে বসে ওই মোটরসাইকেলটি বিক্রয়  করা হবে। এমন গোপন সংবাদ ভিত্তিতে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ  (ওসি)  আবুল কালাম (পিপিএম) এর দিক নির্দেশনায়   উপ–পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম ও উপসহকারী পরিদর্শক (এএসআই) শীতল চন্দ্র পালসহ  সঙ্গীয় একটি চৌকস পুলিশের দল অভিযান চালান। পুলিশের  উপস্থিতির টের পেয়ে দৌড় দেয় তারা। এসময় মোটরসাইকেলসহ  মুলহোতা মো. ইয়াকুব আলীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এবিষয়ে কলমাকান্দা থানার ইনচার্জ  (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম জানান, চোরাই মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী নামে একজনকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার বিকালে নেত্রকোনা জেলা আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com