বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

মোখার প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি-ঝড়ো বাতাস শুরু হবে

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৮৪ পঠিত

দিগন্ত ডেক্স : অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আগামীকাল শনিবার (১৩ মে) সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হবে। রবিবার (১৪ মে) উপকূলে মোখা আঘাত হানার সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হতে পারে ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোখা নিয়ে আজ শুক্রবার (১২ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদফতরের  পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, মোখার গতি কমে গিয়েছে। এটি আগে ঘণ্টায় ১৫ থেকে ১৬ কিলোমিটার বেগে সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু এখন তা কমে গড়ে ৮ থেকে ১০ কিলোমিটার এগোচ্ছে। বর্তমানে এর আগানোর গতি ঘণ্টায় ৯ কিলোমিটার।

আজিজুর রহমান আরও বলেন, এই গতিবেগ থাকলে আগামী রবিবার (১৪ মে) দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল দিয়ে এবং মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করতে পারে। বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটার উপর দিয়েই এই ঝড় অতিক্রম করবে বলে আমরা আশংকা করছি।

তিনি বলেন, মোখা সিডরের মতো আই ফরমেশন বা চোখাকৃতি তৈরির দিকে এগোচ্ছে। উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার। ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে সেন্টমার্টিন, কক্সবাজার, মহেশখালী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, হাতিয়া সবার আগে আছে। আজ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করবে। ১৩ তারিখ থেকে সারাদেশেই বেড়ে যাবে বৃষ্টিপাত।

প্রসঙ্গত, ঝড়টি সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোলেও এক পর্যায়ে এটি উত্তর দিকে বাঁক নিতে পারে এবং বিকাল নাগাদ উত্তর-উত্তরপূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে এগোনোর আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com