শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১০৪৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার সাংবাদিকদের উপস্থিতিতে প্রার্থীতা ঘোষনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ‘লীগ নেতা মো. সামছু মিয়া, যুবলীগ নেতা মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন, ছাত্রলীগ নেতা শিমুল, বিশিষ্ট মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ঝুমা তালুকদার বলেন, আমার মরহুম আব্বা নেত্রকোনা-১ আসন (দুর্গাপুর-কলমাকান্দা) থেকে তিন বা সংসদ নির্বাচিত হয়েছেন। তাছাড়া তিনি আ-মৃত্যু পর্যন্ত দুর্গাপুর উপজেলা আ“লীগের সভাপতি থেকে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী ধারার রাজনীতি কে দুই উপজেলায় এগিয়ে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। উনার সন্তান হিসেবে আমাকে আপনারা বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নিবাচিত করেছেন।

সেইধারা অব্যাহত রাখতে এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে এলকায় কাজ করতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আমি আ‘লীগের মনোনয়ন প্রত্যাশি। আশা করছি জননেত্রী শেখ হাসিনা যাচাই-বাছাই করে আমাকেই মনোনয়ন দিবেন। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তৃনমুল আ‘লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com