রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৪১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জয়নাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে চন্ডিগড় ইউনিয়নের কুনিয়া ব্রীজ এলাকায় বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম।

মো. আরিফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করি। ঘটনার সত্যত্য পেয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com