রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে অ-পরিকল্পিত ভাবে ভবন নির্মানের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উকিলপাড়া ঘনবসতি আবাসিক এলাকায় অ-পরিকল্পিত ভাবে ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে আব্দুল কাদির নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ির বিরুদ্ধে। রোববার (৩০ এপ্রিল) ওই এলাকায় বসবাসরতদের স্বাক্ষরিত পৌর মেয়র ও স্থানীয় সাংবাদিকদের বরাবরে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার আবাসিক হোটেল ব্যবসায়ি মো. আব্দুল কাদির, বিধি বহির্ভুত পাইলিং, সয়েল টেস্ট এমনকি পৌর অনুমতি না নিয়েই আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছেন আবাসিক হোটেল ব্যবসা করার জন্য। যে জায়গাতে ভবনের কাজ শুরু করেছেন, তা একসময় পুকুর থাকায় ওখানে বহুতল ভবন নির্মানের পুর্বে অবশ্যই মাটির ধারণক্ষমতা পরীক্ষা না করে ভবন নির্মান সম্পর্নই ঝুকিপুর্ন। ওই ভুমিতে বহুতল ভবন নির্মান করা হলে, যে কোন মুহুর্তে ভবন ভেঙ্গে জান-মালের ক্ষতি হতে পারে বলে আতঙ্কিত রয়েছে এলাকাবাসী, এরই প্রেক্ষিতে ভবন নির্মানের কাজ বন্ধ করে পরিকল্পিত ভাবে ভবন নির্মানের নিমিত্তে ওই কাজ বন্ধ করেন পৌরসভা কর্তৃপক্ষ।

এ নিয়ে পৌরকর্তৃপক্ষ বলেন, পৌরশহরের মধ্যে অ-পরিকল্পিত ভাবে এবং অনুমোতি ছাড়া ভবন নির্মানের কোন সুযোগ নেই। উকিলপাড়া এলাকায় আব্দুল কাদির অনুমোতি বিহীন ভবন নির্মান করছেন, এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে নির্মানাধীন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com