রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ-বিনামুল্যে আইন সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালত চত্ত্বর হতে বিচারকবৃন্দ, আইনজীবী, জনপ্রতিনিধি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গাপুর চৌকি আদালত চত্ত্বরে দুর্গাপুর লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সোলায়মান কবীর এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম মিয়া। অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ মাওঃ আব্দুস ছালাম, আইনজীবী সমিতির সভাপতি এড. বিমল চন্দ্র সাহা, এড. মানেশ চন্দ্র সাহা, এড. এম এ জিন্নাহ, ওসি শিবিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছল সহায়সম্বলহীন নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার ও অসমর্থ প্রার্থীকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সর্ম্পকে সচেতন করাসহ সারা দেশের নাগরিকদের সুযোগ এর সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সর্বদা সচেষ্ট। সে আলোকে প্রজাতন্ত্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অধিকারী। তাই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসমর্থ বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা প্রদানের লক্ষে “আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” বাস্তবায়নে ব্যাপকভাবে জনসচেতনতামূলক কর্মসূচী পালন করে যাচ্ছেন। উপস্থিত সকলকে বিনামূল্যে আইনি সহায়তা নেয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com