শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

দুর্গাপুরে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু ছোট ভাই আহত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৪৯৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু ও হাবুল্লাহ হাসান (২৫) নামের অপর এক কৃষক আহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিকুল হাসান ও আহত হাবুল্লাহ হাসান আপন দুই ভাই এবং একই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন দুই ভাই। এসময় বজ্রপাত শুরু হলে ধান ক্ষেত থেকে বাড়ীতে যাওয়ার সময় আহত হন দু’জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষনা করেন। আহত হাবুল্লাহ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com