শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় প্রতিটি মসজিদে ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে আদায় করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শনিবার সকাল ৯ঘটিকা থেকে বিভিন্ন এলাকার ঈদগাঁ মাঠে শুরু হয় ঈদের জামাত। দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১৯৭ টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, সকাল ৯ঘটিকা থেকে শুরু করে সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন জামাত। দুর্গাপুর পৌর শহরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল ৯ঘটিকায়। এতে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করেন মাওলানা ওয়ালিউল্লাহ্। এছাড়া অন্যান্য মসজিদ গুলোতে সকল বালা মুসিবত থেকে শিফা দান করতে মহান আল্লাহ্র দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর থানা, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা পুজা উদযাপন পরিষদ, দুর্গাপুর বণিক সমিতি দুর্গাপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com