শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

দুর্গাপুরে ঈদ উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৯৭৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পবিত্র ঈদে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটানো লক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০০০ অতিদরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বৃহস্পতিবার সকালে সাম্মাম অটোরাইসমিল মাঠে তার ব্যক্তিগত উদ্দ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারে রয়েছে লুঙ্গী ও শাড়ি ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর বিউটি আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, যুবলীগ নেতা মোমেন ইবনে সাঈদ স্ট্যালিন, মাহাবুব, জুয়েল তালুকদার ,পৌর ছাত্রলীগের আহবায়ব তৌফিকুল আলম শিমুল, মহিলা আওয়ালী লীগের সভাপতি বানী তালুকদার, নারী নেত্রী জবা সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার যেভাবে আপনাদের সেবা করে গেছে আমিও আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সেবা করে যেতে চাই। ঈদে হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমি সত্যিই আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com