রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩১৫ পঠিত

দিগন্ত ডেক্স : ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ মার্চ) সকাল ৭টায় ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

১৯৭১ সালের আজকের এই দিনে হানাদার বাহিনী কর্তৃক আক্রান্ত বাঙালি জাতির আলোকবর্তিকা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

সরকারের শপথগ্রহণ আর মুক্তির সনদ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এদিন কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com