রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ পঠিত

দিগন্ত ডেক্স : প্রায় আধা ঘণ্টা পর রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে ৪ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারেও ভয়াবহ আগুন লাগে। তখন আগুনে চার-পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসেন হাজারো ব্যবসায়ী।

এর রেশ না কাটতেই শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। র‌্যাব, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com