শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

দুর্গাপুরে প্রতিবেশীর দায়ের কোপে কৃষক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৩৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর দায়ের কোপে জায়েদ আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়েদ আলী ওই গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে প্রতিবেশী আব্দুস সালামের বাড়িতে বেগুন গাছের চারা আনতে যান জায়েদ আলী। পরে সেখানে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুস সালামের ছেলে এমদাদুল এসে দা দিয়ে জায়েদ আলী (৪৫) কে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে এসেছি। নিহতের লাশ থানা হেফাজতে নেওয়া হচ্ছে। পরবর্তিতে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com