সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহাবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় মাহাবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, নিহত শিশুর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com