রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

৫ হাজার দোকান পুড়েছে, ২ হাজার কোটি টাকার বেশি ক্ষতি

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজার মার্কেটে আগুনে প্রায় ৫ হাজার দোকান পুড়েছে। আর এ ঘটনায় ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার দুপুরে বঙ্গবাজার মার্কেটের ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, এই আগুনের ঘটনায় যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার মতো নয়। এখানে পাঁচ হাজারের বেশি দোকান ছিল। সব পুড়ে শেষ। কেউ কিছুই বের করতে পারেনি।

দোকান মালিক সমিতির এই নেতা বলেন, ‘আমরা কি করব, আমাদের ব্যবসায়ীরা এখন কোথায় যাবে কীভাবে ঈদ করবে। মাত্র ব্যবসা জমতে শুরু করেছিল। আর তখনই এই ঘটনা ঘটল। সামনে ঈদ তাই প্রধানমন্ত্রীর কাছে দাবি ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হোক।’

এ ঘটনায় ফায়ার সার্ভিসের প্রশংসা করে হেলাল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে হবে। তাদের কষ্ট দেখেছি। আমরা চাইলে এই বাহিনীটিকে আরও এগিয়ে নিতে পারি। ভূমিকম্প থেকে মানুষ দৌড়ে বাঁচতে পারে কিন্তু আগুনের হাত থেকে বাঁচা সম্ভব নয়। আমাদের অনুরোধ ফায়ার ফাইটারদের আরও এগিয়ে নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com