শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

মিরপুরে অষ্টম শ্রেণির নিখোঁজ ৪ ছাত্রী বাসায় ফিরেছে

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৩০ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর মিরপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণিপড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।

আজ শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরীদের বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হঠাৎ কেন তারা নিখোঁজ হয়ে গেল? দুই দিন তারা কোথায় ছিল?

চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় তারা।

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরকা পরিহিত ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com