রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৮৩ পঠিত

দিগন্ত ডেক্স : নওগাঁর বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। আজ ২৭ মার্চ বেলা ১১টায় প্রেসক্লাব বদলগাছীর সামনে মানববন্ধন করা হয়।

দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বেসকরী কলেজের শিক্ষক ও উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সন্ন্যাস তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনর রশিদ, মুক্তিনগর মাদ্রসার সহকরী শিক্ষক মনিরুজামানসহ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধাবোর্ড বর্তমানে শিক্ষক কর্মচারীর বেতন থেকে ৬% এর পরিবর্তে ১০% কর্তন করে। এই অতিরোক্ত অর্থ কোথায় যায় তা আমাদের জানা নেই। ১৫ বছরেও ২৫% ঈদ বোনাসের কোন পরিবর্তন হয়নি। তারা বলেন অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধাবোর্ড বিলুপ্ত করে পেনশন সুবিধা চালু করার দাবি জানান।

শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com