রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ১০ বছর বয়সেই টেলিভিশনের সংবাদ পাঠিকা আয়েশা টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর

দুর্গাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৯৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলী‘র আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও রাজীব-উল-আহসান, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গনি তালুকদার, উপজেলা আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিবস কেন্দ্রীক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে জানি শীর্ষক প্রামান্য চিত্র, চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা শেষে ও উপজেলা শিল্পকলা একাডেমি‘র এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com