শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দুর্গাপুরে অনাথালয়ের শিশুরা জন্মদিন পালন করলো সাদ্দাম আকঞ্জির

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যানকামী অনাথ আশ্রমের শিশুরা নিজ উদ্দ্যেগে জন্মদিন পালন করলো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি‘র)। মঙ্গলবার সন্ধ্যায় নানা আয়োজনে এ জন্মদিন পালন করা হয়।

এ উপলক্ষে আশ্রমের ১৫০জন অনাথ শিশুরা তাদের প্রিয় নেতা সাদ্দাম আকঞ্জির ৩২তম জন্মদিন পালনে, মঙ্গল প্রদীপ প্রজ্জোলন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জন্মদিনের কেক শিশুদের মুখে তুলে দেন, আশ্রম মাতা নিশাদেবী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদ্দাম আকঞ্জির সহধর্মিণী মোনালিসা ইয়াসমিন, আশ্রম সভাপতি সুবল দে, সাংবাদিক মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা রাজন শেখ, হুমায়ুন রশীদ বাবু, মহিউদ্দিন জিহাদী, সেচ্ছাসেবক নেতা জহিরুল ইসলাম প্রমুখ।

আশ্রম মাতা নিশা দেবী বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সাদ্দাম আকঞ্জির পরিবারকে আশ্রমের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশ্রমের অনাথ শিশুদের একজন প্রিয় মানুষ উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি। কেক বিতরণ শেষে আশ্রমের অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও আশ্রমের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করেন মোনালিসা ইয়াসমিন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com