মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ইনক্রিমেন্ট যুক্ত হলো কি না, কিভাবে দেখবেন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৩ পঠিত

ডেক্স নিউজ : সরকারি চাকরিতে সাধারণত প্রতিবছর মূল বেতনের সঙ্গে ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয়। সরকারি কর্মচারীদের বেতন স্কেলের ওপর ভিত্তি করে বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রে, বেতন বৃদ্ধির নিয়মাবলি কম্পানির অভ্যন্তরীণ নীতির ওপর নির্ভর করে।

বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমন্ট) চেক করার নিয়ম : সরকারি কর্মচারী : iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ওয়েবসাইটে যেতে হবে।

আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন।

যেভাবে দেখবেন : ১. গুগলে (ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স) প্রবেশ করে www.payfixation.gov.bd সাইটে প্রবেশ করুন।

২. এরপর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজ আসবে এবং সেখান থেকে ‘পরবর্তী ধাপ’ বাটনটিতে ক্লিক করুন।

৩. এরপর যে পেজটি আসবে সেখান থেকে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এর বক্সে ক্লিক করুন এবং ‘পরবর্তী’ বাটনটিতে আবারও ক্লিক করুন।

৪. আগত পেজটিতে ‘ইনক্রিমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। তারপর Information বক্সে ‘হ্যাঁ’ বাটনে ক্লিক করুন।

৫. পেজটি হতে বেসামরিক সিলেক্ট করুন।

৬. এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে National ID, Verification no (যে নম্বর ২০১৫ সনে পে-ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতিবছরের এ ফিক্সেশন শিটেও পাবেন) এবং ইমেজ কোড দিয়ে (ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে) login বাটনটি চাপুন।

৭. পরবর্তী ধাপে ‘লগইন’-এর জন্যে আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার Verification number বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং “Validate” এ ক্লিক করুন।

৮. এর পরই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন।

৯. সেখানে আপনার নাম পদবি, মোবাইল নম্বর, ইনক্রিমেন্টসহ ১ জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে।

প্রয়োজনে ওই পেজটি আপনি প্রিন্ট করে নিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com