দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সৌদি আরবে কর্মরত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করলেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল এমপি।
গত ১৪ই এপ্রিল আল আমিন সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশে আনতে কমপক্ষে ৪ লক্ষ টাকার প্রয়োজন। কিন্ত বাংলাদেশে মরদেহ আনার সামর্থ্য নেই আল আমিনের পরিবারের। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের আল আম হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়টি জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল এপি জানতে পেরে সরকারিভাবে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এ বিষয়টি ডেপুটি স্পিকারের এপিএস মীর্জা নজরুল নিশ্চিত করেন। আল আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে।
Leave a Reply