শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৪ পঠিত

ডেস্ক নিউজ : বাংলাদেশে সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও জানিয়েছেন– কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিয়ে চীন বাংলাদেশকে বাণিজ্য ও ব্যবসায়ে সহযোগিতা দিতে প্রস্তুত।

রোববার (১ জুন) রাজধানীতে চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বড় একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়েনতাও। পরে তিনি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, যেসব চীনা কোম্পানি আমার সঙ্গে এসেছে, তারা খুবই উৎসাহিত। আপনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের যে দিকনির্দেশনা দিয়েছেন, তা প্রশংসনীয়। আপনার উদ্যোগ দেখে তারা এখন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

বাংলাদেশে ক্রমবর্ধমান ভোক্তা প্রবণতার কথা উল্লেখ করে চীনা মন্ত্রী বলেন, তিনি রাত ১০টার পরও বিপণিবিতানগুলোতে ভিড় দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে পূর্বাভাস রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com