বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

কুয়াকাটায় হোটেল কক্ষে মিলল যুবকের লাশ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩২০ পঠিত

দিগন্ত ডেক্স : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তরুণীর চিৎকারে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন আগে এক তরুণীকে নিয়ে স্বামী ও স্ত্রী পরিচয়ে কুয়াকাটার সোনার বাংলা আবাসিক হোটেলে ওঠেন ওই যুবক।

রোববার সকাল ১০টার দিকে ওই পর্যটকের সঙ্গে থাকা এক নারীর ডাক চিৎকারে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে আসে। এ সময় হোটেলের মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।

মৃত পর্যটক রিপন বিশ্বাস (২৯) সাভার আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন।

আবাসিক হোটেল সোনার বাংলা কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২০ এপ্রিল কুয়াকাটায় বেড়াতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন ও নুপুর তাদের হোটেলের ১০৫ নম্বর কক্ষে ওঠেন।

এদিকে নূপুরের দাবি, তিনি মৃত রিপন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী। পুলিশের কাছে তার দেওয়া তথ্য অনুযায়ী, রাতে তারা দুজনে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। রোববার সকাল ১০টার দিকে ঘুম ভাঙ্গলে তার ওড়না দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন রিপনকে। এ সময় তিনি দ্রুত মেঝেতে নামিয়ে ফেললেও ততক্ষণে তার মৃত্যু হয়।

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেছেন। সঙ্গীয় স্ত্রী পরিচয়দানকারী এক নারী তখন সেখানে অবস্থান করছিল। মৃত্যুর কারণ অনুসন্ধানে আপাতত ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com