শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শুক্রবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ পঠিত

দিগন্ত ডেক্স : শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি কার্যক্রম ঠিক রাখতে পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ঈদুল ফিতরের ছুটিতে খোলা রাখা হচ্ছে ব্যাংকের কিছু শাখা। সেগুলো হলো, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা।

বুধবার (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল ) সীমিত পরিসরে খোলা ছিল। আগামীকাল শুক্রবারও ( ২১ এপ্রিল ) সরকারি ছুটির দিন ওইসব এলাকায় ব্যাংক খোলা থাকবে। গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে পরিচালনা করবে ব্যাংকিং কার্যক্রম।

শুক্রবার ( ২১ এপ্রিল ) সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে বিকেল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে যোহরের নামাজের বিরতি থাক‌বে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত।

ঈদ উপলক্ষ্যে ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল (মোট ৪ দিন) ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com