বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

২২ বছর পর অনুশোচনা হলো চোরের

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ পঠিত

বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিএন্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। ২২ বছর পর সেই চোরের অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা সে ফেরত দিয়েছে।

ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, ‘২০০৩ সালে আামাদের টি এন্ড টি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মটর চুরি হয়। চোর মটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দিবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।’

তিনি বলেন, ‘শুক্রবার বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রান জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলে। ভাই তকন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।’ চোর বাড়ির আশেপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, ‘সে এখন এ পথে নেই’।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com