রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রশ্নফাঁস কাণ্ড : কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ পঠিত

দিগন্ত ডেক্স : এবার প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ীচালক সৈয়দ আবেদ আলী জীবন কাঠগড়ায় দাঁড়িয়ে এক যুবককে জড়িয়ে ধরে কেঁদেছেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তার নাম বলেন সোহানুর রহমান সৌমিক। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এমন দৃশ্য দেখা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক এবং আবেদ আলী জীবনকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসময় মহিবুল হক কাঠগড়ার বেঞ্চে বসেছিলেন। পরে আবেদ আলী কাঠগড়ায় একপাশে এসে দাঁড়ান

তখন তার ছেলে পরিচয় দেওয়া সোহানুর রহমান সৌমিককে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। কিছুক্ষণ পর আবেদ আলী ও মহিবুলকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এর আগে, গত ২৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মুহিবুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম রাশেদুল হাসান।

আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com