রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর : সিইসি

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ পঠিত

ডেস্ক নিউজ : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তা করবে ইইউ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, ভোট কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি। তারা তো জানেন, হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু বলতে পারব না।

নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ইইউ একমত উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com