সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুর্গাপুরের ইউপি চেয়ারম্যান আউয়াল বরখাস্ত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৯১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়ালকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার দুপুরে এ খবর নিশ্চিত করেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর কুল্লাাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আওয়াল বাহিনীর হামলার শিকার হন সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা। এরপর ১০ দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এ হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল, তার দুই ভাই শামীম মিয়া ওরফে (শুটার শামীম) ও বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

এ মামলায় বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল কে প্রধান আসামী করা হলে ওই ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য তার পুর্বের বিভিন্ন অপকর্মের কথা উল্লেক করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক অনাস্থা প্রস্তাব দাখিল করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রজ্ঞাপন জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com