রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

পাঁচ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ পঠিত

স্বাস্থ্য ডেস্ক : দেশের সরকারি পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেনকে ওই কলেজের অধ্যক্ষ পদে, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক সাকি মো. জাকিউল আলমকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে এবং নেত্রকোনা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রুহুল কুদ্দুসকে পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জ মেডিক্যাল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ পদে এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক মো. উজিরে আজম খান একই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বরের মধ্য বদলি বা পদায়ন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com