সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

২৭৯ সিমকার্ড ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ পঠিত

ডেস্ক নিউজ : বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ডসহ ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

উল্লেখ্য,  প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক  ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো। পরবর্তীতে আটক ব্যক্তিকে জব্দ মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com