রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

টাঙ্গাইলে একসঙ্গে ৪ ছেলের জন্ম

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৫২ পঠিত

ডেস্ক নিউজ : টাঙ্গাইলে মির্জাপুর একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ। মাসহ চার সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছে পরিবার। সাদিয়া আক্তার জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন গৃহবধূ সাদিয়া।সাদিয়া স্বামী আল আমিন জানায়, ইতঃপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। পরে গত ১৪ আগস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয়।

এক সন্তানকে বেডে মায়ের কাছে দেওয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছে। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনও সন্তানদের কোনো নাম দেওয়া হয়নি।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক জানান, দুপুরে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।  

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com