রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

টেকনাফে হচ্ছে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪৭ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী মৌজায় আইন আদালত ও বিচার বিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।

শুক্রবার (১৭ মে)  প্রধান বিচারপতি ওবায়দুল হাসান টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সমুদ্রসৈকত ঘেঁষা মেরিন ড্রাইভ রোডের পাশে নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউট বাস্তবায়নের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। উপস্থিত ছিলেন ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্য, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

কমিটির সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি এস এম কুদ্দুস জামান। সাচিবিক দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী ও সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে থাকবেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শনকালে প্রধান বিচারপতি স্বল্প সময়ের মধ্যে ভূমি বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।

দ্রুততম সময়ের মধ্যে ভূমি উন্নয়নসহ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। পরিদর্শন শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম মোনাজাত পরিচালনা করেন।

প্রধান বিচারপতির সভাপতিত্বে নান্দনিক স্থাপত্যশৈলীতে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একাধিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে থাকবে গবেষণাধর্মী বিচারিক তথ্য-উপাত্ত, মিউজিয়াম, লাইব্রেরিসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণায় অংশ নেওয়ার ব্যবস্থা। থাকবে গবেষণায় নিয়োজিতদের জন্য আবাসন ব্যবস্থা ও রেস্ট হাউস।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com