বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

বজ্রপাতে ঘরে আগুন, মা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৪৬ পঠিত

দিগন্ত ডেক্স : খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলে পুড়ে অঙ্গার হয়েছে।রোববার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই এলাকার ছাদেক আলীর স্ত্রী হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৪ মে) রাত থেকে বৃষ্টি হচ্ছিল। রোববার ভোর ৫টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকার একটি বসতঘরে আগুন লেগে যায়। এ সময় ওই আগুনে বসতঘরেই পুড়ে অঙ্গার হয়ে যান মা হাসিনা বেগম ও তার ছেলে। 

তবে ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়ির বাইরে ছিলেন। 

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, মা ও ছেলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com